সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের ২য় কার্যকরী কমিটি ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা ও ইফতার মাহফিল–পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক–এর সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টার–এর নতুন কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০–২১ সেশনের শিক্ষার্থী জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের ২১–২২ সেশনের শিক্ষার্থী জোবায়ের আলম।
অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সদ্য বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টার আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. শাদমিন হাসান সিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন চ্যাপ্টারের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি বুরহান উদ্দিন ও শামসুন্নাহারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের আদর্শ, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা এবং ক্যাম্পাসে গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা নবঘোষিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: আবেদা খাতুন চৌধুরী
সহ-সভাপতি: মো. হোসাইন আহমেদ, মো. মহিম উদ্দিন মুবাশ্বির
সহ-সাধারণ সম্পাদক: রুহিল মাদীনি মীম
সাংগঠনিক সম্পাদক: আজিজুল হাকিম রাহিম
সহ-সাংগঠনিক সম্পাদক: মেহেদী হাসান ওমর সোহাগ
কোষাধ্যক্ষ: মো. জাহেদুর রহমান চৌধুরী
সহ-কোষাধ্যক্ষ: আমিনুল ইসলাম
অফিস সম্পাদক: সাজেদুল ইসলাম
সহ-অফিস সম্পাদক: আব্দুল্লাহ আল রাফি
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুমিন আহমদ লালন
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুশফিকুর রহমান
প্রশিক্ষণ ও সাহিত্য বিষয়ক সম্পাদক: সানজিদা পাঠান
সহ-প্রশিক্ষণ ও সাহিত্য বিষয়ক সম্পাদক: মোস্তাকিম বিল্লাহ
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: তৌফিক সরকার
সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: অনি শুভ
ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মাহি আহমেদ
সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: কামরুল হাসান
সমাজকল্যাণ সম্পাদক: আল আমিন
সহ-সমাজকল্যাণ সম্পাদক: আফিয়া বিনতে ঐশী, সানি আলম
আইন বিষয়ক সম্পাদক: সাফওয়ান চৌধুরী
সহ-আইন বিষয়ক সম্পাদক: মো. রোকন মিয়া
গবেষণা ও ডকুমেন্টেশন সম্পাদক: মো. নাহিদুল ইসলাম
সহ-গবেষণা ও ডকুমেন্টেশন সম্পাদক: মো. জুয়েল
আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক: আলতাফুর রহমান তাসনিম
সহ-আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক: তানভিরুল ইসলাম আদনান
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— মুদাব্বির হুসাইন নাদিম, মো. মেহেদী হাসান মুন্না, মুমিন খান, আল-আমিন রাহাদ, মো. মুস্তাকিমুল আল-আমিন, মো. আয়মান মুহিব এবং তানভীর হাসান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোবায়ের আলম বলেন, সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সংগঠন। মানবাধিকার রক্ষা, ন্যায্য দাবি উত্থাপন এবং ইতিবাচক পরিবর্তনের পক্ষে সংগঠনটি সোচ্চার থাকবে। উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়রদের পরামর্শ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।
নবগঠিত কার্যকরী কমিটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।